ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-২০
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক বহিষ্কার

ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর আলোচনায় থাকা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুবলীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া যুবলীগে নতুনভাবে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে।

ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের পর ‘একক সিদ্ধান্তে’ সংগঠন পরিচালনায় সিদ্ধহস্ত ওমর ফারুক হঠাৎ দলের ভেতরে কোণঠাসা হয়ে পড়েন। তাকে বাদ দিয়েই চলে সংগঠনের সবকিছু।

যুবলীগের সম্মেলন উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংগঠনের নেতাদের বৈঠকটিও হয় ওমর ফারুক ছাড়াই হয়। এছাড়া সংগঠনটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনকেও বৈঠকে দেখা যায়নি। তবে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা গণভবনে যান।

৭১ বছর বয়সী ওমর ফারুক চৌধুরী দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর যুবলীগ থেকে বহিষ্কৃত নেতাদের গ্রেফতারের পর ওমর ফারুক চৌধুরীর নামও সামনে চলে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat