ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-১৪
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬’-এর অনুচ্ছেদ ২৫(গ) অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোন ব্যক্তি নিজ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যক্তিগত নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না। সে ক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, নীতিমালা লংঘন করে কোন কোন ব্যক্তি ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত নিজ নামীয় আগ্নেয়াস্ত্রসহ বেসরকারি নিরাপত্তা সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে অথবা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত রয়েছেন।এছাড়াও, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-এর অনুচ্ছেদ ২৫(ক) অনুযায়ী কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্ত নিজে বহন বা ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি বা বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না। কিন্তু নীতিমালা লংঘন করে কোন কোন ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতংক সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন।এই অবস্থায় অস্ত্র আইন ১৮৭৮ কঠোরভাবে অনুসরণ এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬-এর অনুচ্ছেদ ২৫(গ) ও ২৫(ক) অনুসরণ করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন না করার জন্য নির্দেশ প্রদান করেছে। অন্যথায় আদেশ লংঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।-
বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat