ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-১১
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে সেতু ধসে ৩ জন নিহত

চীনের পূর্বাঞ্চলে মহাসড়কের ওপর নির্মিত একটি ওভারপাস ধসে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে। এতে চাপা পড়ে কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
অনলাইনে দেয়া বিভিন্ন ভিডিও ফুটেজে বৃহস্পতিবার রাতে চীনের জিয়াংসু প্রদেশে ওই ওভারপাসের নিচ চলাচল করা গাড়ির ওপর সেতুটি ধসে পড়ার আগে এটির একটি বড় অংশকে দুলতে দেখা যায়।
এসবের মধ্যে একটি ফুটেজে অল্পের জন্য তিন চাকার একটি গাড়িকে একেবারে সেতুর নিচে চাপা পড়ার হাত থেকে রেহাই পায়। এসময় গাড়িটির চালক দ্রুত গাড়ির ভিতর থেকে বেরিয়ে যান।অন্য সব ভিডিও ফুটেজে কয়েকটি গাড়িকে চাপা পড়তে দেখা যায়। গাড়িগুলো ধ্বংসস্তুপের মধ্যে এমনভাবে চাপা পড়েছে যে সেগুলোর কেবলমাত্র সামনের কিছু অংশ দেখা যাচ্ছে।উক্সি নগর সরকারের এক বিবৃতিতে বলা হয়, এ সেতু ধসের ঘটনায় তিনটি গাড়ি চাপা পড়ে একেবারে দুমড়ে-মুচড়ে গেছে এবং অন্য দু’টি গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছে।বিবৃতিতে আরো বলা হয়, এ দুর্ঘটনায় দু’জন আহত হয়েছে।উল্লেখ্য, চীনে এ ধরণের দুর্ঘটনা প্রায় ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat