ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-০৯
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশ যত বেশি ডিজিটাল হচ্ছে, ডাকঘরের সম্ভাবনা ততটাই বাড়ছে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ যত বেশি ডিজিটাল হচ্ছে ডাকঘরের সম্ভাবনা ততটাই বাড়ছে।ডাক বিভাগ কেবল চিঠিপত্র আদান প্রদান বা লেন দেনে সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে তিনি বলেন, ডাকঘর ব্যাংকিং সেবা দেয়, বীমা সেবা দেয়, মানুষের পণ্য বহন করে।
মন্ত্রী আজ বুধবার ঢাকায় ডাক অধিদপ্তরের সদর দপ্তরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।অনুষ্ঠানে মোবাইল ফিন্যান্স সার্ভিস নগদ’র নতুন লোগো উন্মোচন করা হয়।ডাক অধিদপ্তর সেবামুলক প্রতিষ্ঠান উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘এই অধিদপ্তর রানারের প্রতীক বহন করে চলেছে, এই প্রতীক একটি জীবন ধারা। এ জীবন ধারাকে চলমান রাখা আমাদের কর্তব্য।’মন্ত্রী বলেন, ডাকসেবা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এজন্য ডাকঘরকে যুগোপযোগি করার কাজ শুরু হয়েছে। দেশব্যাপী ডাক অধিদপ্তরের বিস্তৃত নেটওয়ার্ক ও বিশাল জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশ পোস্ট অফিসকে দৃষ্টান্তকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।ডাক ও টেলিযোগাযো বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat