ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-০৩
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাপক বিক্ষোভের পর বাগদাদে কারফিউ জারি

ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে নয়জন নিহত হওয়ার দু’দিন পর এটি জারি করা হলো। খবর এএফপি’র।
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদি বিক্ষোভ দমনে স্থানীয় সময় ভোর ৫ টা থেকে বাগদাদ জুড়ে যেকোন বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। দেশে বেকারত্ব ও রাষ্ট্রীয় দুর্নীতি বেড়ে যাওয়ার প্রতিবাদ জানাতে দেশব্যাপী এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এএফপি’র এক ফটোগ্রাফার জানান, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন রাস্তায় কিছু গাড়ি ও বেসামরিক লোকজনকে চলাফেরা করতে দেখা যায়। তবে ধর্মীয় নেতা মোক্তাদা আল-সদর সাধারণ ধর্মঘটের ডাক দেয়ায় সেখানে আরো বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে এমন আশংকায় বাসিন্দারা সতর্কাবস্থা অবলম্বন করে।
ইন্টারনেট সংযোগ ব্যবস্থা প্রায় একেবারে বন্ধ করে দেয়ায় লোকজনের মধ্যে আরো বেশি আতংক ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat