ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-০১
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিপাতে রাজধানীর জনজীবনে দুর্ভোগ

বৃষ্টিপাতের কারণে রাজধানীবাসীর জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়ায় অসহনীয় যানজটের কবলে পড়তে হয় নগরবাসীকে।
দুপুরের পর থেকে টানা বৃষ্টিতে সবচেয়ে অসুবিধায় পড়তে হয় অফিস ফেরত মানুষদের। অফিস থেকে বেরিয়েই বৃষ্টির কারণে বিড়ম্ভনায় পড়তে হতে হয় তাদের। বাসায় যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও কোন যানবাহনে উঠতে না পেরে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। রাস্তার পাশে দাঁড়ানোর পর্যাপ্ত জায়গা না থাকায় অনেককে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারি আরিফুর রহমান বাসস’কে বলেন,তার বাসা মিরপুরের তালতলায় যাওয়ার জন্য পল্টন বাসস্ট্যান্ডে আধা ঘন্টার বেশি সময় ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু কোন বাসেই উঠতে পারছেন না।
এছাড়া বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। তীব্র যানজটে অসহায় মানুষদের একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বাসে বসে থাকা ছাড়া আর কোন গতি ছিল না।
আজ দুপুরের পর থেকে ৬ ঘন্টায় রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাসসকে জানান।
আজ রাত ৯টার পর থেকে ঢাকাসহ সারাদেশে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী ৬/৭ দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে।
আগামীকাল দেশের আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরদিন থেকে সূর্য দেখা যাবে তবে থেমে থেমে বৃষ্টি হতে পারে। আগামী ৬/৭দিন এমন অবস্থা বিরাজ করবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat