ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৯
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধেও এই অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়, যারা দেশের আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আজ রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন, তা ধরে রাখতে আমাদের অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্যায়কারী জনপ্রতিনিধি বা কর্মচারী হোক তাকে আইনের মুখোমুখি হতেই হবে।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ মহাপরিচালক নিমাই কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা তাঁকে অভিবাদন জানান।
পরে তিনি তিনজন কৃতি প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।
রবিউল ইসলাম শ্রেষ্ঠ ড্রিল, কাওসার জাহান শ্রেষ্ঠ ফায়ারার ও আমিনুল ইসলাম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন নিয়োগ পাওয়া ৩২ জন কর্মকর্তা অংশ নেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat