ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-১৩
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ জন নাবিককে আজ শুক্রবার সকালে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাঙ্গু।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
আইএসপিআর জানায়, গতকাল রাতে কন্টেইনারবাহী জাহাজ এমভি আরগো ১৫২ টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কন্টেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাঙ্গু তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায় এবং আজ সকালে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসা অবস্থায় জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃত নাবিকেরা হলেন- জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫) নোয়াখালী, চীফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২) চট্টগ্রাম, চীফ অফিসার কাজী মাহমুব আলম (২৮) গোপালগঞ্চ, সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬) নারায়ণগঞ্জ, থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪) নোয়াখালী, বোসনমেট রফিক উল্লাহ (৫৯) ফেনী, এ্যাবল সীম্যান মোঃ জুবায়ের হোসেন (২৪) চট্টগ্রাম, অডিনারী সীম্যান সুজন মুখারজি (২০) ফরিদপুর, অডিনারী সীম্যান মোঃ সাহাবুদ্দিন (২১) ভোলা, শাহদাত হোসেন (৩৭) লক্ষীপুর, জমিরুল ইসলাম (৩০) চট্টগ্রাম, শহিদ মিয়া (২৩) রংপুর, মোঃ রাজু (২৫) চট্টগ্রাম এবং আব্দুর রশিদ (৫০) চট্টগ্রাম।
আইএসপিআর আরও জানিয়েছে, উদ্ধারকৃত নাবিকগণ সবাই বাংলাদেশের নাগরিক। নাবিকগণ বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে জাহাজটি পায়রা বন্দরে ফিরলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat