ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-১১
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমাদের দেশ থেকে যে ইন্সুরেন্স হবে তার প্রিমিয়াম বিদেশে যাবে না : অর্থমন্ত্রী

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বীমা সেবা প্রদান করে আসছে। সাধারণ বীমা কর্পোরেশন একই সঙ্গে বীমা ও পুন:বীমা কার্যক্র পরিচালনার পাশাপাশি প্রতি বৎসর সরকারি কোষাগারে নিয়মিত লভ্যাংশ দিয়ে আসছে। সাধারণ বীমা কর্পোরেশন এনবিআরকে রাজস্ব দেয়ার পাশাপাশি সরকারের কোষাগারে সরাসরি টাকা দিচ্ছে।  মেগা প্রকল্পগুলোকে  বীমা কভারেজ প্রদান করেছে, ফলে সরকারি কোষাগারে আরো বেশি টাকা দেবে এই সংস্থাটি। আজ সাধারণ বীমা কর্পোরেশন ৫০ কোটি টাকার চেক দিয়েছে। তারা ট্যাক্সও পেমেন্ট করেছে। আগামীতে মুনাফাও ডাবল হবে। যেখানে সাধারণ বীমা মুনাফা পাচ্ছিল না এখন তারা পাবে। আমরা এই বিষয়ে ব্যবস্থা নিয়েছি। সাধারণ বীমার রেভিনিউ বাড়লে পাশাপাশি সেবাও বাড়বে। গ্রাহকেরাও উপকৃত হবে। আজ দুপুরে (১১ সেপ্টেম্বর, ২০১৯) সাধারণ বীমা কর্পোরেশনের সরকারী কোষাগারে সাধারণ বীমা কর্পোরেশনের ২০১৮ ইং সালের লভ্যাংশ ৫০.০০ কোটি টাকার চেক হস্তান্তর সভা শেষে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মাননীয় অর্থমন্ত্রী আরো বলেন, সাধারণ বীমা কর্পোরেশন সাম্প্রতিক সময়ে সরকারী মেগা প্রকল্প পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদির বীমা কভারেজ প্রদান করেছে। বিভিন্ন প্রকল্পের জন্য যে বড় বড় ইমপোর্টগুলা হতো। এই ক্ষেত্রে বলা হতো আমাদের দেশের ইনসুর্ন্সেগুলো ছোট, আমাদের শক্তি নাই। যদি কোনো দুর্ঘটনা ঘটে তারা, প্রিমিয়াম দিতে পারবে না, লস কাভার করতে পারবে না। এই ক্ষেত্রে ইন্সুরেন্স প্রিমিয়ামগুলো বিদেশে চলে যেতো। এটা আর হতে দেয়া হবে না। এখন  অভ্যান্তরীন কোম্পানির মাধ্যমে করতে হবে।  আমাদের দেশের ইন্সুরেন্সের প্রিমিয়াম দেশে থাকলে দেশীয় ইন্সুরেন্স কোম্পানিগুলোর রেভিনিউ এমনিতেই বেড়ে যাবে। প্রকল্পের আওতায় বিদেশ থেকে মেশিনারিজ আসতো আবার ইন্সুরেন্স প্রিমিয়াম চলে যেতো। এখন থেকে এগুলো বিদেশে যাবে না। আমার দেশ থেকে যে ইন্সুরেন্স হবে, যেটা আমরা পেমেন্ট করবো সেটার প্রিমিয়ামও আমরা পাবো। আমাদের প্রিমিয়াম বাইরের কেউ পাবে না। আমার দেশ থেকে যে ইন্সুরেন্স হবে তার প্রিমিয়াম বিদেশে যাবে না।

সাধারণ বীমা কর্পোরেশনের সরকারী কোষাগারে সাধারণ বীমা কর্পোরেশনের ২০১৮ ইং সালের লভ্যাংশ ৫০.০০ কোটি টাকার চেক হস্তান্তর এ সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ,কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সদস্য ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat