ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৪
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য নিয়ে ভ্লাদিভস্তকে পুতিন ও মোদির বৈঠক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে যাচ্ছেন। বৈঠকে উভয়ে দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য জোরদার এবং বিশেষ করে জ্বালানি ও অস্ত্র চুক্তি নিয়ে কথা বলবেন।
ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বুধবার এ দুনেতার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ক্রিমিয়া দখলকে কেন্দ্র করে পশ্চিমা অবরোধের প্রেক্ষিতে এশীয় দেশগুলোর সাথে অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ২০১৫ সাল থেকে রাশিয়া ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের আয়োজন করে আসছে।
ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড ইকোনমি এন্ড ইন্টারন্যাশনাল রিলেশান্স এর বিশ্লেষক আলেক্সাই কুপ্রিয়ানভ বলেন, রাশিয়া ও ভারতের মধ্যে রাজনৈতিক কোন মতানৈক্য নেই। সুতরাং কৌশলগত অংশীদার এ দুদেশের আলোচনায় অর্থনীতিই গুরুত্ব পাবে।
এ দুনেতা ২০০১ সাল থেকে একে অপরের পরিচিত। শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে মোদি বলেছেন, তিনি এবং পুতিন বিশেষ সম্পর্ক উপভোগ করছেন।
রোসিয়াস্কো গ্যাজেটা পত্রিকাকে মোদি আরো বলেন, আমাদের সম্পর্কের বিশেষ রসায়ন রয়েছে। এটি একটি বিশেষ সম্পর্ক।
উল্লেখ্য, রাশিয়া ও ভারতের মধ্যে ২০১৮ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ১১শ’ কোটি ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat