ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-০২
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মানুষ এখন ৩৩৩ এ কল করে সরকারি সেবা পাচ্ছে

জেলার মানুষ এখন থেকে ৩৩৩ নাম্বারে কল করে সরকারি সকল ধরনের সেবা পাচ্ছে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন  জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি জানান, ৩৩৩ নম্বরে কলে মিলছে জেলা প্রশাসনের তথ্য ও সেবা। এ হট নাম্বারে সামাজিক সমস্যা, ভোক্তা অধিকার, পর্যটন, দুর্যোগ, পরিবেশ দূষণ, ইভটিজিং, জুয়া, মাদক, বাল্যবিয়ে, ভেজাল দ্রব্য, জেলা সম্পর্কিত তথ্য, নাগরিক সেবার পদ্ধতি এমনকি সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে চাইলেও কল করতে পারবেন। তবে আমরা জানাতে চাই এ নাম্বারে কল করা অভিযোগকারীর নাম গোপন রাখা হবে এবং হচ্ছে। রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৩৩ সংক্রান্ত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন সরকারি কর্মকর্তাদের ফোন বন্ধ করে বাসায় বসে থাকার কোন সুযোগ নেই। কারণ এ সেবা নাম্বারে কেউ অভিযোগ করলে ডিসি, এডিসিসহ শীর্ষ কর্মকর্তার কাছে ম্যাসেজের মাধ্যমে চলে আসবে অভিযোগের ব্যাপারটি যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ অভিযোগগুলোর তদারকি করবে।
তিনি বলেন, ৩৩৩ এ এখন পর্যন্ত চাঁদপুর জেলায় ৩২১টি অভিযোগ এসেছে। যার মধ্যে ৩২০টি অভিযোগই দ্রুততার ভিত্তিতে সমাধান করা হয়েছে। শুধু দেশের যে কোন স্থান থেকেই নয়, বিদেশ থেকেও এই ধরনের অভিযোগ কল করে জানানো যাবে। তবে এ ক্ষেত্রে ৩৩৩ এর পরিবর্তে বিদেশ থেকে অভিযোগ জানাতে ডায়াল করতে হবে ০৯৬৬৬৭৮৯৩৩৩। তাই আর অপেক্ষা না করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে এখন থেকেই সরকারি সেবা গ্রহণ করুন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় ডকুমেন্টারি পেশ করেন সহকারি প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো: সজিব ওয়াজেদ জয় এ সেবাটি উদ্ধোধন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat