ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৯-০২
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলেএকটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস হয়েছে। এছাড়া সামরিক যানে থাকা সেনারা হতাহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রবিবার ইসরাইলের আভিভিম সামরিক ঘাঁটির সড়কে রাখা দুটি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ’র দুটি সশস্ত্র গ্রুপ। এতে একটি সামরিক যান সম্পূর্ণ ধ্বংস হয় এবং অপরটিতে আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা ইসরাইলি সেনারা হতাহত হয়েছে।হামলার কথা নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলি ঘাঁটি ও সামরিক যান লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে একটি সামরিক যান ধ্বংস হয়েছে। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, লেবানন সীমান্ত থেকে ইসরাইলের চার কিলোমিটার ভেতরের এলাকার একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।এছাড়া ওই গ্রামের কাছে একটি উন্মুক্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat