ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৮
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাফ ইনজুরিতে হামেস রদ্রিগেজ,নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ

গত শনিবার রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে খেলার সময় কাফ ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।মৌসুম পূর্ব কোন ম্যাচে অংশ না নেয়ার কারণে হামেস ক্লাব ছাড়ছেন বলে গুঞ্জন উঠলেও সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে রিয়াল মাদ্রিদের মূল একাদশভুক্ত হয়েছিলেন তিনি।ম্যাচে ভালই খেলছিলেন এই কলম্বিয়ান। তবে বিরতির পরপরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ জিনেদিন জিদান। বলেন, তিনি কিছুটা অস্বস্তিতে ভুগছেন।সোমবার রিয়াল মাদ্রিদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রিয়াল মাদ্রিদের মেডিকেল দল আমাদের খেলোয়াড় হামেসকে পরীক্ষা করেছেন। তার ডান পায়ের কাফে পেশীর টান জনীত ইনজুরি পাওয়া গেছে। নিয়মিত ভাবেই তার উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে।বিজ্ঞপ্তিতে হামেসের সুস্থতা ফিরে পাওয়ার কোন সুনির্দিষ্ট সময় উল্লেখ করা না হলেও আগামী রবিবার ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলে ধারনা করা হচ্ছে।দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পর নিজেদের মাঠে লেবান্তের মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ। এর আগে আগামী ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অংশ নিবে রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat