ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৫
  • ৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার ও কিডনী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে সরকার ক্যান্সার ও কিডনী রোগের চিকিৎসায় হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, দেশের ক্যান্সার ও কিডনী রোগ চিকিৎসায় সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে প্রতিটি জেলা শহরের হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরো বলেন, সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামাঞ্চলেও স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হচ্ছে।
জাহিদ মালেক আজ রাজধানীর তেজগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি’র নতুন সিটি স্ক্যান ও এমআরআই মেশিন চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশের শিশু মৃত্যুহার এবং মাতৃত্বজনিত মৃত্যুহার অনেক কমে গেছে। স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়নের ফলেই মানুষের গড় আয়ু এখন ৭২ দশমিক ৯ বছর হয়েছে।
তিনি আরো বলেন, আর দেশের সকল বিভাগীয় শহরে ক্যান্সার ও কিডনীর চিকিৎসা প্রদানের কাজ শুরু করা গেলে স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা, ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি’র পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই মেশিন চালুর ফলে মানুষের চিকিৎসা সেবা বহুগুণ বৃদ্ধি পাবে এবং চিকিৎসা সেবা সহজলভ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat