ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৩
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এই প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক এবং প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ জীবনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক মোজাফফর আহমেদের অবদান মানুষ চিরদিন মনে রাখবে। আবদুল হামিদ বলেন, তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিককে হারালো। এতে দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
রাষ্ট্রপতি হামিদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমেদ আজ রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat