ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৮
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাইওয়ানে ভূমিকম্প

তাইওয়ানে বৃহস্পতিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
ভূমিকম্পটি তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর ৫টা ২৮ মিনিটে (গ্রিনিচ মান সময় বুধবার ২১২৮টা) আঘাত হানে। তাইওয়ানের কেন্দ্রিয় আবহাওয়া ব্যুরো জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.০।
ভূমিকম্পে তাইওয়ানের উঁচু ভবনগুলো কেঁপে উঠলে লোকজনের ঘুম ভেঙ্গে যায় এবং অনেকে দ্রুত ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়।
গত এপ্রিলে এ দ্বীপ দেশে রিখটার স্কেলে ৬.১ তীব্রতার একটি ভূমিকম্পে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে এবং ১৭ জন আহত হয়।
বিগত দুই দশকের মধ্যে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬। এতে দেশটির প্রায় ২ হাজার ৪শ’ লোকের প্রাণহানি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat