ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৬
  • ৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৯২১ ডেঙ্গু রোগী

 চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ২১ হাজার ৯২১ জন।
বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭ হাজার ৯৬৮ জন রোগী। পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৮১৮ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৬৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৪ জন-সহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি মোট রোগীর সংখ্যা ২ হাজার ৮৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৩, মিটফোর্ড হাসপাতালে ১০৪, ঢাকা শিশু হাসপাতালে ৩৮, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮৬, বারডেম হাসপাতালে ১৯, বিএসএমএমইউতে ৪৩, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২৬, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২১, বিজিবি হাসপাতাল পিলখানায় ৭, সম্মলিত সামরিক হাসপাতালে ৪২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ২৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ১৬৪ জন, রংপুর বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৪ জন, সিলেট বিভাগে ৩২ জন ও ময়মনসিংহ বিভাগে ৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat