ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা সেনানিবাস এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করলেন সেনা প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ডেঙ্গু নিয়ে আতংকিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শুধুমাত্র স্বাস্থ্য সচিতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গু রোগের মোকাবেলা সম্ভব।
তিনি বলেন, ‘ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। এতে আতংকিত না হয়ে শুধুমাত্র স্বাস্থ্য সচিতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গু রোগের মোকাবেলা সম্ভব।’
সেনাবাহিনী প্রধান আজ সেনানিবাসস্থ অফির্সাস ক্লাব প্রাঙ্গনে ঢাকা সেনানিবাস এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযান -২০১৯ এর উদ্বোধন শেষে একথা বলেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিঞ্জপ্তিতে বলা হয়, ডেঙ্গু রোগ যাতে আশংকাজনিতভাবে বৃদ্ধি পেতে না পারে সে জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রয়োজনীয় প্রতিরোধমূলক সচেতনতা তৈরির লক্ষ্যে এবং ঢাকা সেনানিবাস ও আশে পাশের এলাকায় ডেঙ্গু সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
আজিজ আহমেদ বলেন, আজকের এই ‘ডেঙ্গু নির্মূল অভিযান-২০১৯’-এর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সবাইকে আরো সচেতন করার পদক্ষেপ সূচিত হলো, যা পর্যায়ক্রমে অন্যান্য সব সেনানিবাসে আরো ব্যাপকভাবে ডেঙ্গু নির্মূলে কার্যকরী ভূমিকা রাখবে
সেনা বাহিনী প্রধান বলেন, ডেঙ্গু রোগের কোন ভ্যাকসিন নেই কাজেই এর প্রতিরোধে আমাদের অনেক সচেতন হতে হবে। আর ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্রই হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিম মশা নিধন বা নির্মূল করা।
বাংলাদেশ সেনাবাহিনীতে ডেঙ্গুর বিস্তার রোধে অনেক আগে থেকেই বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন করার পাশাপাশি অফিস-আদালত ও বাসস্থানসমূহের আঙ্গিনা ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।
এছাড়াও সঠিক পদ্ধতিতে ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত ড্রেন পরিষ্কারকরণ সঠিক পদ্ধতিতে ময়লা-আবর্জনা অপসারণ, এবং সব সময় মশারী ব্যবহারের নির্দেশনা দেয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে সেনাবাহিনীতে এই রোগ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং এখন পর্যন্ত কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।
ডেঙ্গু নির্মূল অভিযান- এ সেনাবাহিনী প্রধান সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ এবং সেনানিবাসের অন্তর্ভুক্ত সকল স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী ডেঙ্গু নির্মূল অভিযানে অংশগ্রহণ করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat