ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়া বৃহস্পতিবার সাগর অভিমুখে স্বল্পপাল্লার দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ওয়াশিংটন ও সিউলের মধ্যে আগামী মাসে অনুষ্ঠেয় সামরিক মহড়া প্রশ্নে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সতর্কবার্তা উচ্চারণের পর তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়লো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ একথা জানান। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে জানায়, এ যুদ্ধ মহড়া ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরুর পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফের এক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়া ভোরের দিকে এ দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্র দু’টি পূর্ব সাগরে পড়ার আগে প্রায় ৪৩০ কিলোমিটার পথ অতিক্রম করে। এটি জাপান সাগর নামেও পরিচিত।
উত্তর কোরিয়ার নেতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উৎক্ষেপণ স্থলে কিম জং উন উপস্থিত ছিলেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।’
ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, ওয়াশিংটনের সাথে একটি যৌথ সামরিক মহড়ার প্রক্রিয়া চলছে।
এদিকে টোকিও জানায়, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র দু’টি জাপানের জলসীমায় পৌঁছায়নি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন।
প্রতিরক্ষামন্ত্রী তাকাশি ইওয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন পর্যন্ত যতটা নিশ্চিত হয়েছি তাতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র দু’টি জাপান ভূখন্ডে বা গুরুত্ব্পূর্ণ অর্থনৈতিক জোনে পৌঁছাতে পারেনি।’
গত ৯ মে উত্তর কোরিয়া সর্বশেষ স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat