ব্রেকিং নিউজ :
নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন টাঙ্গাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৪
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান আজ রবিবার থেকে জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি অভিবাসন আদালতের রায়ে নিজ দেশে ফিরে যাওয়ার আদেশ পেয়েও দশটি শহরে থেকে যাওয়া অভিবাসীরা এই অভিযানের টার্গেট হবে। খবর এএফপির।গত মাসে এক টুইট বার্তায় এই অভিযানের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তখন তা গতি পায়নি। তবে ঢাক ঢোল পিটিয়ে এবারের অভিযান শুরু করতে যাচ্ছে তার প্রশাসন।ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এসব মানুষ অবৈধভাবে এই দেশে ঢুকেছে। তবে আমরা বৈধভাবে তাদের বের করে দেবো। তার দাবি, এভাবে তার প্রশাসন মূলত অপরাধীদের তাড়িয়ে দিচ্ছে।
অবৈধভাবে থাকতে চাওয়া অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন পুলিশ প্রায়শই অভিযান চালিয়ে থাকে। তবে এসব অভিযান হয় গোপনে ও আকস্মিক। কিন্তু এবার আগেভাগে অভিযানের কথা প্রকাশ হয়ে যাওয়ার পরেও তদের ধরতে সমস্যা হবে না বলে মন্তব্য তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat