ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৭-১২
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও জিহাদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে একশ’র বেশি যোদ্ধা নিহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:-  সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও জিহাদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে একশ’র বেশি যোদ্ধা নিহত হয়েছে। এদিকে অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও বিরোধীদের শক্ত ঘাঁটি এলাকায় সহিংসতা বেড়ে গেছে। বৃহস্পতিবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বুধবার থেকে শুরু হওয়া সর্বশেষ সহিংসতায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন জিসর আল- শুঘুর শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়। এই ছয়জনের মধ্যে এক শিশু রয়েছে।
ব্রিটেন ভিত্তিক ওই মানবাধিকার সংস্থা জানায়, সেখানে বুধবার রাত থেকে শুরু হওয়া ব্যাপক যুদ্ধ ও বিমান হামলায় সরকারি বাহিনীর কমপক্ষে ৫৭ সদস্য এবং ৪৪ জিহাদি ও অনুগত বিদ্রোহী নিহত হয়েছে।
পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, ‘ওই এলাকায় সরকারি বাহিনীর বিমান ও কামান হামলা অব্যাহত থাকায় সেখানে এখনো লড়াই চলছে।
জাতিসংঘ জানায়, তারা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কর্মীদের ওপর হামলার খবর পেয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এসব হামলার কঠোর নিন্দা এবং তিনি হাসপাতালসহ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ৩ লাখ ৭০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat