ব্রেকিং নিউজ :
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি রুখতে এক্সপার্ট নিয়োগ দেবে দুদক : কমিশনার আমিনুল

 নিউজ ডেস্ক:-দুর্র্নীতি দমন কমিশন দুদক এর কমিশনার এএফএম. আমিনুল ইসলাম বলেছেন, দুদকের বিস্তৃত কর্মক্ষেত্রে সকল ধরনের দুর্নীতি রুখতে সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক এক্সপার্ট নিয়োগ দেয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে দুদক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। দুদক এখন নিজে মামলা ফাইলসহ চার্জশীট প্রদান করছে। নিজস্ব গোয়েন্দা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। নিজস্ব এনফোর্সমেন্ট টিম আছে, তাদের নিরলস কাজের মধ্যদিয়ে ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে দুর্নীতি থাকবে না।
বৃহষ্পতিবার কুষ্টিয়া চৌড়হাস এলাকায় দুদকের নতুন ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন।
দুদক কমিশনার বলেন, দুদকে সকল বিষয়ে দক্ষ এক্সপার্টের অভাব আছে। সীমাবদ্ধতার কারণে দেশের সব জায়গায় এখনও অফিস খুলতে পারেনি। কারণ দুদকে কাজের যে ধরণ সেখানে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়েই কাজ করানো সম্ভব নয়। সেকারণে নিয়োগ দেয়ার সাথে সাথে তাদের ট্রেনিং করিয়ে পোস্টিং দেয়ার মাধ্যমে কাজ এগিয়ে নেয়া হচ্ছে।
কুষ্টিয়াতে দুদক এতোদিন অন্যের ভাড়া বাসায় কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখিন হতো। এখন থেকে দুদকের নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মকর্তরা স্বাচ্ছন্দে নতুন উদ্যেমে কাজ করবেন বলে দুদক কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ দুদকের উর্দ্ধতন কর্মকর্তা ও টাস্কফোর্স টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দুদক ভবনের সামনে একটি নিম গাছ রোপন করেন কমিশনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat