ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে : কামরুন নাহার

নিউজ ডেস্ক:-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি ও তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সঙ্গে মাতৃত্বভাতা, ল্যাক্টেটিং ভাতা ও শিশুর প্রারম্ভিক যতœ বিষয়ে কাজ করছে।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ইউনিসেফ ও বাংলাদেশের প্রতিনিধিদের সাথে অংশীদারিত্বমূলক সভায় সভাপতিত্বকালে কামরুন নাহার এ কথা বলেন।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব আইনুল কবীর, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি নরিন খান, পলিসি স্পেশালিষ্ট হাসিনা বেগম ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটনসহ বিভিন্ন প্রকল্পের পরিচালক ও ইউনিসেফ বাংলাদেশের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।
হাসিনা বেগম বলেন, শুন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সেবাগুলো একই ছাতার নিচে আনা যেতে পারে। এতে শিশুরা আরো বেশী উপকৃত হবে।
আনজীর লিটন বলেন, শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট সময়ের দাবী। এ বিষয়ে কাজ করার জন্য ইউনিসেফের সহযোগিতা চান তিনি।
সভায় এক্সিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি), কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট, শিশুর প্রারম্ভিক যতœ ও আগামীর শিশু ও অন্যান্য কৌশলগত অংশীদারিত বিষয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat