ব্রেকিং নিউজ :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৮
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিফাত শরীফের হত্যাকারীদের পক্ষে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি নাসিমের আহ্বান

নিউজ ডেস্ক:-বরগুনায় রিফাত শরীফের হত্যাকারীদের পক্ষে আদালতে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘বেশী টাকা নিয়ে আপনারা এই সন্ত্রাসীদের পক্ষে দাাঁড়াবেন না।আপনারা বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। সন্ত্রাসীদের আইনি সহায়তা দেবেন না। তাদের পক্ষে দাঁড়াবেন না।’
মোহাম্মদ নাসিম আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
শহীদ জননী জাহানারা ইমামের সম্পর্কে তিনি বলেন, তিনি ছিলেন একজন মহিয়সী নারী।তিনি ক্যান্সার নিয়ে ঘাতকদের বিচারের দাবিতে আন্দোলন করেছেন।তিনি শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা নিয়ে মৃত্যু বরণ করেছেন।এই মামলা হয়েছিলো বিএনপির আমলে। এ জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।
সংগঠনের নেত্রী দিনাত জাহান মুন্নির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat