ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-১০
  • ৫৪৫৬৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অবৈধ যান চলাচল বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাট-খুলনা মহাসড়কসহ জেলার বিভিন্নস্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে জেলা পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় থানা, গোয়েন্দা ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এসব বিশেষ চেকপোস্ট পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেল ৪টায় বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার একটি চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তিনি নিজেও চেকপোস্টের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অবৈধ যান চলাচল বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat