ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-১০
  • ৭৬৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি হাউজবোটকে জরিমানা করা হয়েছে।আজ সোমবার দুপুর ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালীন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এর ৫ ধারা লংঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণ করার অপরাধে হাউসবোট তিনটিকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এর মধ্যে রাজিব মিয়ার হাউসবোট রঙ্গতরীকে ৩ হাজার, পার্থ তালুকদারের হাউসবোট সেভেন স্টারকে ৩ হাজার ও প্রভাতি করের হাউসবোটকে ২ হাজর টাকা জরিমানা করা হয।
উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ-এর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ। 
অভিযানে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat