ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-১০
  • ৬৫৫৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশপ্রধানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দলের নেতা সাগারা কারিয়াওয়াসামকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। কর্মকর্তারা এ তথ্য জানান।

শ্রীলঙ্কা পোদুজানা পার্টি (এসএলপিপি)র মহাসচিব সাগারা কারিয়াওয়াসামকে হেফাজতে নেওয়া হয়েছে। একসময় অপ্রতিরোধ্য প্রভাবশালী রাজাপক্ষের রাজনৈতিক পরিবারের স্বজন ও ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন তিনি।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে কলম্বোয় এক সংবাদ সম্মেলনে কারিয়াওয়াসাম পুলিশের মহাপরিদর্শক প্রিয়ন্থা বীরাসুরিয়াকে সতর্ক করে বলেন, তিনি পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রাখলে তাকে হত্যা করা হতে পারে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, বীরাসুরিয়া এটিকে ‘প্রাণনাশের হুমকি হিসেবে বিবেচনা করছেন।’

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিবৃতি রেকর্ড করার পর এসএলপিপির মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হচ্ছে।’

বাতিল হয়ে যাওয়া একটি বিমান ক্রয় চুক্তির ক্ষেত্রে এয়ারবাসের কাছ থেকে তিনি অবৈধ অর্থ নিয়েছিলেন বলে সাবেক নেতা মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।

৮০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের তিন সন্তান, স্ত্রী, দুই ভাই এবং কয়েকজন ভাতিজা-ভাতিজির বিরুদ্ধে অর্থপাচার ও রাষ্ট্রীয় অর্থ চুরির অভিযোগ রয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী সরকার ক্ষমতায় আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat