ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১১
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ‘জান্নাতের পাসপোর্টধারী’ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং ‘জান্নাত ও আখেরাতের পাসপোর্ট’ পাওয়া যায় বলে রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান জানান। মুফতি মাহমুদ বলেন, গ্রেফতার হওয়া দু’জন জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে একজন নিষিদ্ধ সংগঠনটির ‘দাওয়াতি আমির’ ইমরান আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও অর্থ যোগানদাতা এবং ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ (৩৭) ও তার সহযোগি মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছে, সে জেএমবি’র অর্থ সহায়ক। এছাড়াও সংগঠনটির উর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখত ও তার বাসায় দেখা করত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat