ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১১
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাতারের নাগরিকদের মসজিদুল হারামে ঢুকতে না দেয়ার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক:- কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের জের ধরে দেশটির নাগরিকদেরকে মুসলিমদের সর্বোচ্চ তীর্থস্থান মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেয়া হয়নি বলে জানিয়েছে কাতার ভিত্তিক পত্রিকা আল শার্‌ক। কাতারের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) কাতার থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যাওয়া নাগরিকদের কাছ থেকে এমন অনেকগুলো অভিযোগ পেয়েছে বলে জানানো হয়। এনএইচআরসি’র প্রধান আলী বিন আসমাইখ আল-মার্‌রি এ ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি অনুসারে মানুষের ধর্মচর্চার অধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংস্থাটি। তবে সাধারণত সৌদি সরকার কখনোই জাতীয়তা বা সাম্প্রদায়িকতার ভিত্তিতে কাউকে গ্র্যান্ড মস্‌ক বা মসজিদুল হারামে প্রবেশে বাধা দেয় না। এখন পর্যন্ত কূটনৈতিক সম্পর্কের জেরে কাউকে মসজিদ এলাকায় ঢুকতে বাধা দেয়া বা আটকানো হয়নি। এ অভিযোগ আসার এক দিনেরও কম সময় আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাহরাইন কাতারের প্রতি সামাজিক মাধ্যমে ‘সহমর্মিতা’ দেখানোকে অপরাধ হিসেবে গণ্য করে শাস্তির ঘোষণা দেয়। আমিরাত বলেছে, এ অপরাধের শাস্তি হিসেবে ১৫ বছর জেল এবং ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে। আর বাহরাইন ৫ বছরের কারাদণ্ডের ঘোষণা দিয়েছে। জঙ্গিবাদে সমর্থন ও মদদ দেয়ার অভিযোগে গত ৫ জুন আনুষ্টানিকভাবে কাতারের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং ইউএই। ওইদিনই আরও দু’টি দেশ – ইয়েমেন এবং মালদ্বীপ দেশটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। তবে এ অভিযোগ প্রথম থেকেই সম্পূর্ণ অস্বীকার করছে কাতার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat