ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১০
  • ৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জয়ের পর সাকিব-মাহমুদউল্লাহকে প্রধানমন্ত্রীর টেলিফোন
নিজস্ব প্রতিনিধি:- আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল শুক্রবার রাতেই ইংল্যান্ডে অবস্থানরত এই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ইহসানুল করিম জানান, বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘লড়াইয়ের পরে বিজয়ী হওয়ার আনন্দই আলাদা। লড়াইয়ের প্রবণতা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চিত বিজয় আসবে। গতকাল কার্ডিফে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের করা ২৬৫ রানের জবাবে একপর্যায়ে ৩৩ রানে চার উইকেট হারিয়ে বসে টাইগাররা। সেখান থেকে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ২২৪ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। বাঁচামরার ম্যাচটা জিতে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখলো লাল-সবুজের দল। সাকিব ১১৪ ও মাহমুদউল্লাহ ১০২ রান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat