ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-৩১
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পীরের মাজারে হামালার ছক কষেছিল জেএমবি
নিজস্ব প্রতিনিধি:- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একটি গ্রুপ রাজধানী ঢাকার একটি পীরের মাজারে হামালার ছক কষেছিল বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখারুল মাবুদ। বুধবার দুপুরে আগারগাঁওয়ে র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বেগুনবাড়ি পোস্ট অফিসের সামনের রাস্তা থেকে জেএমবির তিন সদস্যকে আটক করে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব-২)। র‌্যাব-২ অধিনায়ক বলেন: পীর ও ফকিররা ইসলামের আদর্শের পরিপন্থী বলে মনে করতো গ্রেফতার জঙ্গিরা। তাই পীর-ফকিরদের হত্যার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র একটি গ্রুপ। ঢাকার একটি পীরের মাজারে হামলার ছকও কষেছিল তারা। এজন্য ছদ্মবেশে ওই পীরের মাজারটি রেকি করেছিল গ্রুপটি। আটকরা হলো: মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহিদ (২৯), রকিবুল ইসলাম ওরফে রকিব মোল্লা (২৩), ইলিয়াছ আহমেদ (১৯)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ছুরি, চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়। ইফতেখারুল মাবুদ বলেন: ২০১৬ সালের ১৩ মার্চ ইয়াছিনসহ জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১০। গতরাতে গ্রেফতার হওয়া গ্রুপটির নেতা ছিলো ইয়াছিন। ইয়াছিনের অবর্তমানে দলের দায়িত্ব নেয় সোয়েব ওরফে সোয়াইব। এই গ্রুপে ১৫-২০ জন সক্রিয় সদস্য রয়েছে। তারা গত দুই বছর ধরে সংঘবদ্ধ হচ্ছে। র‌্যাবের অভিযানে তিনজনকে আটক করা গেলেও আরো ৭-৯ জন পালিয়ে গেছে। আটক হওয়া তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ আরো বিস্তারিত জানা যাবে বলে জানান র‌্যাব-২ অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat