ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৪
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এয়ার অ্যাম্বুলেন্সে করে অসুস্থ শাবিপ্রবি উপাচার্য কে ঢাকায় আনা হয়েছে
নিজস্ব প্রতিনিধি:- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আমিনুল হক ভূইয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উপাচার্যকে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন শাবিপ্রবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। উপাচার্যের ব্যক্তিগত সচিব ও প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মো. আমিনুল হক ভূইয়াকে সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। সেখানে তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে রাগীব রাবেয়া হাসপাতালের অধ্যক্ষ ডা. এ টি এম আব্দুল জলিল বলেন, বর্তমানে উপাচার্যের শরীরের অবস্থা স্থিতিশীল। তবে কয়েকটি পরীক্ষার পর তাঁর শরীরের সঠিক অবস্থা নির্ণয় করা যাবে। এসব পরীক্ষার ব্যবস্থা সিলেটে না থাকায় এবং আরো উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এই চিকিৎসক।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat