ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৩
  • ৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিচারক নিয়োগের ক্ষেত্রে আদালতের সাত সুপারিশ
নিজস্ব প্রতিনিধি:- সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সাতটি যোগ্যতা নির্ধারণ করে বিচারক নিয়োগ নীতিমালার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের স্বাক্ষরের পর গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৪৬ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়ে বিচারক নিয়োগে সাতটি যোগ্যতা নির্ধারণসহ বেশকিছু মতামত দিয়েছেন আদালত। বিচারক নিয়োগের ক্ষেত্রে আদালতের সাত সুপারিশ এক. রাষ্ট্রপরিচালনার মূলনীতি, যেমন-জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশি নাগরিক হতে হবে। দুই. মেধাবী, প্রাতিষ্ঠানিক ও উচ্চতর পেশাগত যোগ্যতা সম্পন্ন, সৎ এবং আইনি জ্ঞান সম্পন্ন হতে হবে। তিন. বিচারক হতে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিতে হবে। যাতে প্রধান বিচারপতি প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দিতে পারেন। চার. পেশাগত জীবনে একজন ব্যক্তির অর্জিত দক্ষতা ও পারদর্শিতাকে প্রথমত বিবেচনায় নেওয়া উচিত। ভারতের আইন কমিশনের ৮০তম প্রতিবেদনের সুপারিশে একজন বিচারকের পরিপক্বতা পেশাগত অভিজ্ঞতার ক্ষেত্রে একটি বয়সসীমা ধরা হয়েছে। সেই হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক মনোনয়নের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৪৫ বছর হওয়া উচিত। পাঁচ. প্রধান বিচারপতি আপিল বিভাগের নিবন্ধিত আইনজীবীদের অগ্রাধিকার ও সুপারিশের ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক হিসেবে নিয়োগ দিতে পারবেন। তবে উচ্চ আদালতে বৃহৎ পরিসরে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এমন নিবন্ধিত আইনজীবীর ক্ষেত্রে নিয়োগ বিবেচনা করা যেতে পারে। ছয়. জেলা ও দায়রা জজ আদালতে তিন বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন বিচারককে উচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা উচিত হবে না। সাত. অধস্তন আদালত থেকে নিয়োগের ক্ষেত্রে প্রধান যোগ্যতা হওয়া উচিত সততা। তবে মনে রাখা উচিত যে, একজন ব্যক্তি উচ্চ মেধাসম্পন্ন কিন্তু সে সৎ না। সে ক্ষেত্রে তাঁকে যেকোনো প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে তা হবে এক ধরনের বিশ্বাসঘাতকতা। সুপারিশকৃত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ প্রোফাইল, পেশাদারত্ব, সততা ও দক্ষতা থাকতে হবে। এর আগে গত ১৩ এপ্রিল বিচারক নিয়োগে নীতিমালা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করে সংক্ষিপ্ত রায় দেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat