ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৫
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবারও একসঙ্গে দেখা গেল বলিউডের আলোচিত জুটি হৃতিক-সুজানকে
বিনোদন ডেস্ক:- বলিউডের আলোচিত জুটি ছিলেন হৃতিক রোশন ও সুজান খান। এ দুজনার দুটি পথ দুদিকে বেঁকে গিয়েছিল ২০১৪ সালেই। সম্পর্ক একবার ভেঙে গেলে নাকি আর জোড়া লাগে না—বাক্যটিকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন দুজন। তবে দুজনের একসঙ্গে ডিনার করাটা কি শুধুই বন্ধুত্বের ইঙ্গিত দেয়? দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, শনিবার রাতে ‘কাবিল’খ্যাত এই অভিনেতাকে প্রাক্তন স্ত্রীর সঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে একটি রেস্তোরাঁয়। এ সময় হৃতিক রোশনের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও অফহোয়াইট রঙের প্যান্ট। এ ছাড়া টি-শার্টের সঙ্গে মিলিয়ে কালো রঙের ক্যাপও ছিল হৃতিকের মাথায়। অন্যদিকে, সুজানের পরনে ছিল সাদা রঙের ব্যাগি স্কার্ট ও আড়াআড়িভাবে নেওয়া একটি ব্যাগ। এ দুই তারকার সঙ্গে দেখা যায়নি তাঁদের বাচ্চাদের। ৪৩ বছর বয়সী এই অভিনেতা সুজান খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ২০০০ সালে। ২০১৩ সালে তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাঁদের। হৃহান ও হৃধান নামে দুই সন্তান রয়েছে এই দম্পতির। ব্যক্তিজীবনের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও সমান ব্যস্ত হৃতিক। কবির খানের পরিচালনায় ও সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় একটি অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হৃতিক। ছবির নাম এখনো ঠিক করা হয়নি। ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০১৮ সালেও একটি ধামাকা নিয়ে আসছেন হৃতিক। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কৃষ’ ছবির চতুর্থ কিস্তি নির্মাণ করতে যাচ্ছেন তাঁর বাবা রাকেশ রোশন। আর স্বভাবতই তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন হৃতিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat