ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৪
  • ৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌরবিদ্যুতের জন্য সুইডেনের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাই : নসরুল হামিদ
নিজস্ব প্রতিনিধি:- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) বলেছেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিনিয়োগের জন্য বিপুল সম্ভাবনাময়। নরডিক অঞ্চলের দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুতের জন্য সুইডেনের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাই। গত শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির নীতি সমন্বয়ক ও জ্বালানি মন্ত্রী ইব্রাহিম বেল্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনাকালে তিনি এ কথা বলেন। এ সময় তারা দুই দেশের পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে শনিবার বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতি বেশি বিদ্যুৎ ব্যবহার করলেও কম কার্বন নিঃসরণ করছে সুইডেন। দেশটিতে বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সহাবস্থান প্রশংসনীয়। সুইডেনের এ মডেল অনুসরণ করার জন্য বাংলাদেশ আগ্রহী। সঞ্চালন ব্যবস্থা, বিতরণ ব্যবস্থা, বিদ্যুতের চাহিদা ও যোগান, নবায়ণযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ, সাশ্রয়ী জ্বালানি, লোড ব্যবস্থা, স্মার্ট গ্রিড ও মিটার, বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ, সার্বিক ব্যবস্থাপনা ও প্রশিক্ষণে সুইডেনের অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার আহ্বান জানান তিনি।সুইডেনের জ্বালানি মন্ত্রী ইব্রাহিম বেল্যান বলেন, নবায়ণযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় আমরা একসাথে কাজ করতে পারি। সম্ভাবনাময় ক্ষেত্রগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে বের করে প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যাপারে সুইডেনও আগ্রহী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, স্রেডার সদস্য সিদ্দিক যোবায়ের, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল বেরুনি, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. (অব.) শহীদ সারওয়ার, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat