ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১১
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের ভরতপুরে বিয়ের অনুষ্ঠান এ দেয়াল ধসে ২৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: – ভারতের রাজস্থান রাজ্যের ভরতপুরে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে প্রচণ্ড ঝড়ে দেয়াল ধসে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ পুরুষ, সাত নারী ও চার শিশু রয়েছে বলে রাজস্থানের পুলিশ সুপার অনিল তাঙ্ক জানিয়েছেন। তিনি জানান, দেয়ালটি ৯০ ফুটের মতো লম্বা এবং ১২ থেকে ১৩ ফুট উঁচু ছিল।পুলিশ বলছে, ভরতপুর জেলায় গতকাল বুধবার রাতে একটি বাড়ির ‘ওয়েডিং হলে’ অনুষ্ঠান চলছিল। সেই সময় ওই অঞ্চলে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় বিয়ের অনুষ্ঠানের লোকজন ওই দেয়ালসংলগ্ন একটি ছাউনির নিচে আশ্রয় নেন। কিন্তু হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে।পুলিশের মহাপরিদর্শক অলক বশিষ্ঠ পিটিআইকে বলেন, দেয়ালের সামনের অংশ ও ছাউনি ধসে পড়ে লোকজন আটকা পড়েন।দেয়াল ধসে নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat