ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১১
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর
বিনোদন ডেস্ক:- ঢাকায় আসছেন বলিউডের ঠাকুর পরিবারের অভিজাত উত্তরাধিকারী শর্মিলা ঠাকুর। আগামী ১৫ জুলাই ঢাকায় আসবেন তিনি। তবে কোনো অভিনয়ের জন্য নয়, শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’ নামক অনুষ্ঠানে আমন্ত্রিত দর্শকদের সঙ্গে মতবিনিময় করতে ঢাকায় আসছেন তিনি। এ অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতিতে শর্মিলা আলাপচারিতায় অংশ নেবেন অনেকটা প্রশ্নোত্তর পর্বের মতো করে। পাশাপাশি একই অনুষ্ঠানে শো স্টপার হিসেবে থাকবেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও সোহা আলি খানের মা।বিষয়টি নিশ্চিত করে আয়োজক চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্যা রুমা জানান, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৪০ মিনিট আমন্ত্রিত দর্শকদের সঙ্গে কথপোকথোনে অংশ নেবেন শর্মিলা। তার সঙ্গে থাকবেন টলিউউ-বলিউড সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি ও সারেগামাপা খ্যাত শিল্পী দোয়েল গোস্বামী। এছাড়া বাংলাদেশ থেকেও কয়েকজন জনপ্রিয় শিল্পী এতে পরিবেশনা অংশ নেবেন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। এর আগে শর্মিলা ঠাকুর ২০১১ সালে প্রথমবার ঢাকায় আসেন। তখন খুবই অল্প সময়ের জন্য এদেশে এসেছিলেন। এর পরের বছরও তিনি ঢাকা ঘুরে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat