ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১১
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে বিশাল জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: :- প্রস্তুতি ম্যাচে সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের রানের পাহাড়ে চাপা পড়েছে আয়ারল্যান্ড ‘এ’ দল। মাশরাফি-সাকিবরা পান ১৯৯ রানের বিশাল জয়। বুধবার বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে টাইগারদের ৭ উইকেটে ৩৯৪ রানের জবাবে আইরিশদের দ্বিতীয় সেরা দল মাত্র ১৯৫ রানেই গুটিয়ে যায়।আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও রুবেল হোসেন।তবে বিশাল রানের লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ড উলভসদের শুরুটা খারাপ ছিল না। জেমস শ্যাননের সঙ্গে জ্যাক টেক্টরের ৫১ রানের জুটিতে ভালো কিছু করে দেখানোর স্বপ্ন দেখিয়েছিল আইরিশরা।তবে একাদশতম ওভারে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা রুবেল উইকেরক্ষক-ব্যাটসম্যান শ্যাননকে আউট করে সে আশায় পানি ফেলে দেন। পরের ওভারে ফিরে জন অ্যান্ডারসনকেও বিদায় করেন তিনি।চার ওভারের ছোটো স্পেলে একটি উইকেট নেন সৌম্য সরকার। আর শুভাশীষ রায় ১০ ওভার বল করে ৬১ রানে দিয়ে নেন একটি উইকেট।অধিনায়ক মাশরাফি এদিনও তার নায়োকচিত বোলিংয়েরই স্বাক্ষর রাখেন। পরপর দুই ওভারে নেন অ্যান্ডি ম্যাকব্রায়ান ও সর্বোচ্চ ৬০ রান করা টেক্টরের উইকেট।৪০ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১৯৩ রান। সেখান থেকে মাত্র ২ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় দলটি। তিন বলের মধ্যে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব। আর পরপর দুই বলে শেষ দুটি উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজ।এর আগে টাইগারদের হয়ে তামিম ইকবাল করেন ৭৪ বলে ৮৬ রান। নিজের মারকুটে ব্যাটিংয়ে সাব্বির রহমান ৪৯ বলে ফিফটির পর মাত্র ৩৩ বল খেলে সেঞ্চুরি স্পর্শ করেন। তার ইনিংসে ছিল ১৬ চার আর ১ ছক্কার মার।এছাড়া মুশফিক ২৪ বলে ৪১ আর মাহমুদউল্লাহ ৩১ বলে ৪৯ রান করেন। সাকিব আল হাসান ২৭ বলে ৪৪ আর মোসাদ্দেক হোসেন সৈকত ২৭ বলে ৩১ রান তুলে টাইগারদের রানের পাহাড় আরো বড় করেন। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ৩৯৪/৭ (সাব্বির ১০০, তামিম ৮৬, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ৪৪, মুশফিক ৪১, মোসাদ্দেক ৩১, সৌম্য ১৭, মাশরাফি ৮*, গেটক্যাট ৩/৬০, ম্যাকব্রায়েন ২/৬৯)। আয়ারল্যান্ড উলভস: ৪১.২ ওভারে ১৯৫ (টেক্টর ৬০, শ্যানন ৩১; মোস্তাফিজ ২/১৭, মাশরাফি ২/৩১, সাকিব ২/৩২, রুবেল ২/৩৫)। ফল: বাংলাদেশ ১৯৯ রানে জয়ী। শুক্রবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat