ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৭
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে যশোরে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: – আগামী দুই বছরের মধ্যে বিড়ি শিল্প বন্ধ করে দেয়া হবে’-২০১৭-১৮ অর্থ-বছরের প্রাকবাজেট আলোচনায় দেওয়া অর্থমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে যশোরে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে কয়েক হাজার বিড়ি শ্রমিক। রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কয়েক হাজার শ্রমিকের এই মানববন্ধন চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর দেশের ১৭০ বিড়ি ফ্যাক্টরির ২৪ লাখ শ্রমিক আতংকের মধ্যে রয়েছেন। নেতৃবৃন্দ বলেন, এসব শ্রমিকের বেশিরভাগই হতদরিদ্র, স্বামী পরিত্যাক্তা কিংবা বিধবা মহিলা। এই লাখ লাখ বিড়ি শ্রমিকের স্বার্থে অবিলম্বে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং বিড়ির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে যশোর অঞ্চলের ৫ জেলার ৪ সহস্রাধিক বিড়ি শ্রমিক অংশ নেন। বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই, বিড়ি শ্রমিক নেতা ফজলুর রহমান, সাইফুল ইসলাম, আবু হাসান, হেনা বেগম, মায়া খাতুন প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি স্মারকলিপি যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাজেদুল হকের কাছে প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat