ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০১
  • ১২৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পোস্তগোলার আরসিন গেট এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু দগ্ধ হয়েছে
রোয়েন ইসলাম,নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর পোস্তগোলার আরসিন গেট এলাকায় পাওয়ার হাউসের ভেতর আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু দগ্ধ হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ দুই শিশুর নাম ইমন (১২) ও রাজু আহমেদ (১১)।ইমনের খালা লিজা আক্তার জানান, তাঁর বাসা পোস্তগোলা কলিমুল্লাবাগ এলাকায়। ওই দুই শিশু পাওয়ার হাউসের ভেতরে আম পাড়তে গিয়েছিল।পোস্তগোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ সাইদুল আলম চৌধুরী জানান, দুপুরে জুরাইন পাওয়ার হাউসের ভেতরে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, ইমনের শ্বাসনালি ও শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। আর রাজুর গলাসহ দুই হাতের কিছুটা পুড়ে গেছে। ইমনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat