ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৪৫৬৫৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাই কর্তৃপক্ষ মাংসের ভেতরে ১১ কেজিরও বেশি গন্ডারের শিং পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। দেশটির কর্মকর্তারা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। 

ওই ব্যক্তি একটি আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী নেটওয়ার্কের সাথে যুক্ত সন্দেহ করা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতীয় উদ্যান, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ বন্যপ্রাণী আমদানির সন্দেহে গতকাল সোমবার ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ৩৬ বছর বয়সী ভিয়েতনামী ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা গেছে, আটককৃত ওই ব্যক্তি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের লুবুম্বাশি থেকে যাত্রা শুরু করে লাওস-এ যাচ্ছিলেন। তার যাত্রাপথের ট্রানজিট পয়েন্টগুলো ছিল ইথিওপিয়া এবং থাইল্যান্ড। 

বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ একটি পলিস্টাইরিন আইসবক্সের ভেতরে লুকিয়ে রাখা ছয়টি গন্ডারের শিং এবং প্রায় ১২ কেজি অজ্ঞাত মাংস জব্দ করেছে।

বিভাগের কর্মকর্তা বলেন, ‘তার লাগেজের এক্স-রে স্ক্যানে কিছু অনিয়ম দেখা যাওয়ায় কর্তৃপক্ষ এটি পরীক্ষা করে।’ 

সাইটস বিভাগের পরিচালক সাদুদী পানপাকদি এএফপিকে বলেন, জব্দ করা শিংগুলোর মূল্য বা সেগুলো লুকানোর জন্য কী ধরণের মাংস ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কর্মকর্তারা নিশ্চিত নন।

কর্মকর্তারা জানিয়েছেন, জিনিসপত্রগুলো পরীক্ষার জন্য বন্যপ্রাণী ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
দোষী সাব্যস্ত হলে, সন্দেহভাজন ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ বাত (৩২,০০০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।

পাঁচ ধরনের গন্ডার প্রজাতি আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত এবং তাদের শিং বিক্রি নিষিদ্ধ।

থাইল্যান্ড ভৌগোলিক অবস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বন্যপ্রাণী পাচারের একটি অন্যতম প্রধান ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। চোরাকারবারিরা প্রায়শই এশিয়ার লাভজনক কালোবাজারে অত্যন্ত মূল্যবান বিপন্ন প্রাণী বিক্রি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat