ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-২৫
  • ২৩৪৩৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২২ বছর ধরে গোপনে সিনেমা নির্মাণ করে আন্তর্জাতিক উৎসবে পাঠিয়ে আলোচনায় ছিলেন ইরানি পরিচালক জাফর পানাহি। অবশেষে নিজেই হাজির হলেন বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে, আর প্রত্যাবর্তনেই জয় করলেন উৎসবের সর্বোচ্চ সম্মান ‘স্বর্ণপাম’। দীর্ঘ সময় পর তার এই প্রত্যাবর্তন হয়ে রইল স্মরণীয় ও ঐতিহাসিক। 
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৪ মে) বাংলাদেশ সময় রাত ১১টার পর ঘোষিত হয় ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম। এরপরই জানা যায়, বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কারটি উঠেছে পানাহির হাতে।
দীর্ঘদিন ধরে ইরানে সরকারবিরোধী চলচ্চিত্র বানিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা পেলেও নিজ দেশে তিনি নিষেধাজ্ঞার শিকার হন। একাধিকবার জেল ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হন এই সাহসী নির্মাতা। এত কিছুর পরও কান উৎসবে তার প্রত্যাবর্তন যেন এক নীরব প্রতিবাদ ও সৃজনশীলতার জয়।
পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে পানাহি বলেন,“আমি বিশ্বাস করি, এখনই সময়—সব মানুষকে, সব ইরানিকে, যেখানেই থাকুন না কেন, ইরানে কিংবা প্রবাসে একটি অনুরোধ করার। আসুন, সব মতবিরোধ, সব সমস্যা এক পাশে রেখে আমরা এক হই। এখন সবচেয়ে জরুরি হলো আমাদের দেশ আর আমাদের দেশের স্বাধীনতা।”
এবারের উৎসবের প্রধান জুরি ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ। ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ১৩ মে।

৭৮তম কান চলচ্চিত্র উৎসব ২০২৫: গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ীরা
স্বর্ণপাম
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, জাফর পানাহি
গ্রাঁ পি
‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ইয়েকিম ত্রিয়ার
সেরা পরিচালক
ক্লেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)
সেরা অভিনেত্রী
নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)
সেরা অভিনেতা
ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)
ক্যামেরা দ’অর
‘দ্য প্রেসিডেন্টস কেক’, হাসান হাদি
স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য বিভাগ)
‘আই’য়্যাম গ্লাড ইউ আর ডেড নাউ’, তৌফিক বারহম
আঁ সার্তে রিগা
‘দ্য মিস্ট্রিরিয়াস গেজ অব দ্য ফ্লেমিঙ্গো’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat