ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৩৪৫৫৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)  মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপনে নিরাপত্তার কোন শঙ্কা নেই।
তিনি বলেন, এবার আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’
পাহাড়ে নিরাপত্তার বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। আপনাদের মিডিয়ায় ভালোভাবে প্রচারিত হয়েছে, কিভাবে এই শঙ্কাগুলো সৃষ্টি হয়েছে এবং কিভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন সেগুলো মোকাবিলা করেছে।’
উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারী সবসময় চেষ্টায় থাকে যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। অন্তর্র্বর্তী সরকার সেটা হতে দিবেনা। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
দুর্গাপূজার বিষয়ে তিনি বলেন, পূজা খুব ভালোভাবে হবে। কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি গতকাল গাজীপুরে পূজামন্ডপ পরিদর্শন করেছি। সেখানকার পরিস্থিতি ভালো। সবমিলিয়ে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।
সাক্ষাৎকারী প্রতিনিধিদলের সদস্যরা হলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশ বু্দ্িধস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat