ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৩৪৩৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল ভারতের কলকাতা। বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদী নারীরা। সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও সরব হয়েছেন। সম্প্রতি একটু অন্যভাবে প্রতিবাদী করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১৫ আগস্ট ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসের দিন শাঁখ বাঁচিয়ে আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন, ‘তিলোত্তমার ন্যায় বিচার চাই! সকল নারী তাদের ও নিরাপত্তার জন্য আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসে অপরাধী ও ধর্ষকদের শাস্তির দাবি করছি। 
তিনি আরও বলেন, এত ত্যাগ ও রক্তপাতের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? ঈশ্বর, দয়া করে নারীদের ন্যায়বিচার মঞ্জুর করুন। দয়া করে নিরপরাধ নারী ও শিশুদের ধর্ষণ এবং হত্যা বন্ধ করুন। আমরা একটা নিরাপদ সমাজে বাঁচতে চাই! এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না।’
গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat