ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৪৩৫৪৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের সেকেন্ড প্রি-ওয়েডিং অনুষ্ঠানে আম্বানীরা যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছিলেন। তবে এবার ইতালিতে অনুষ্ঠিত ক্রুজ পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ছবিতে দেখা যায়, অনন্তর প্রেমপত্র লেখা গাউন পরে রাজকন্যার মতো সেজেছিলেন রাধিকা। 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আম্বানীদের হবু পূত্রবধূর পোশাকের চমকে মুগ্ধ পুরো নেটদুনিয়া। অনন্ত-রাধিকা তাদের সেকেন্ড প্রি-ওয়েডিং অনুষ্ঠানে রাজকীয় পোশাকে সেজেছিলেন। অনুষ্ঠানে রাধিকা পরেছিলেন অনন্তর প্রেমপত্র লেখা একটি বিশেষ গাউন। 
রাধিকার বয়স যখন সবে ২২ বছর, সেই সময় প্রথম বার অনন্ত তাকে ভালবাসার প্রস্তাব দেন। রাধিকার জন্মদিন উপলক্ষে অনন্তের হাতে লেখা সেই চিঠি এখনও যত্নে রেখেছেন রাধিকা। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সেই চিঠিই প্রিন্ট করিয়ে গাউন বানিয়ে ফেলেন রাধিকা। 

রাধিকা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার জন্মদিনে অনন্ত একটা লম্বা চিঠি লেখে। সেই চিঠিতে লেখা ছিল, আমি ওর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমি চিঠিটা সযত্নে রেখে দিতে চাই। আমি চাই আমার ছেলেমেয়েরা, নাতিনাতনিরা দেখুক, আমাদের প্রেমটা ঠিক কেমন ছিল!
প্রি-ওয়েডিং এর তিনদিনের অনুষ্ঠানের প্রথম দিনেই রাধিকা এই বিশেষ গাউনটি পরেছিলেন। অফ শোল্ডার গাউনের উপরিভাগ ছিল কালো, তাতে ছিল চুমকির কারুকাজ করা। 

গাউনের নীচের ভাগটি ছিল সাদা শিফনের কাপড়ে তৈরি। সাদা ভাগেই অনন্তের হাতে লেখা চিঠি প্রিন্ট করা ছিল। রাধিকার বিশেষ দিনের এই পোশাকটি নকশা করেন লন্ডনের পোশাকশিল্পী রবার্ট উন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat