ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৪৩৪৫৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুষ্পার পর গত বছরের শেষটা অ্যানিমেল সিনেমা দিয়ে মাতিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। যদিও অ্যানিমেল সিনেমায় নিজের চরিত্র নিয়ে উদাসীন থাকায় বেশ সমালোচনার শিকার হন তিনি। তবে চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রুল’। এর বাইরেও বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে তার। সেই তালিকায় ক’দিন আগে যুক্ত হয়েছে বলিউড সিনেমা ‘সিকান্দার’। 
অন্যদিকে একের পর এক সিনেমা ফ্লপ হলেও শেষ মুক্তি পাওয়া টাইগার থ্রি দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন বলিউড ভাইজান সালমান খান। এবার এই দুই তারকা রোমান্স করবেন ‘সিকান্দার’ সিনেমায়। সালমানের বিপরীতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত রাশমিকা। তবে সিনেমাটি শুরুর আগেই বিতর্কে মুখে পড়লেন রাশমিকা। দু’জনের বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাদের একাংশ সালমান-রাশমিকা জুটিকে বাবা-মেয়ের সম্পর্কের সঙ্গেও তুলনা করছেন। অন্যদিকে সালমানের বিপরীতে অভিনেত্রীদের তেমন অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ থাকে না! অধিকাংশ সিনেমাতেই নায়িকারা সালমানের সঙ্গে নাচ ও প্রেমের দৃশ্যে যোগ দেন। রাশমিকাও নিজের শেষ মুক্তি পাওয়া কয়েকটি সিনেমায় তা-ই করেছেন। সেই জায়গা থেকে রাশমিকা ভক্তরাও তাকে নিয়ে চিন্তিত। 
অনেকেই মনে করছেন, ‘সিকান্দার’ সিনেমাতেও হয়তো একই ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। সমালোচকদের সমালোচনা-ট্রলের পাশাপাশি নিজের ভক্তদের শঙ্কা!—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বেশ বিতর্কই তৈরি করেছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat