ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৫
  • ৫৬৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে নিজের জন্মশহর মুম্বাইতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। আরব সাগরের তীরে অবস্থিত বাড়িটির মালিক হতে পূজা ব্যয় করেছেন বিপুল অংকের অর্থ।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় আরব সাগরের তীরে বাড়ি কিনেছেন পূজা। ৪ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়িটি কিনতে পূজা ব্যয় করেছেন ৪৫ কোটি রুপি। 
পূজা হেগড়ের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। এছাড়া ভেতরের নকশাতেও রয়েছে আভিজাত্যের ছাপ। জানা গেছে খুব শিগগিরই নতুন বাড়িতে উঠবেন নায়িকা।‘রাধে শ্যাম’, ‘আলা বৈকুণ্ঠাপুরামুলো’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর মতো সিনেমা করে পরিচিতি পেয়েছেন পূজা।
এদিকে পূজা হেগড়ের হাতে বর্তমানে রয়েছে ‘দেবা’ নামের একটি সিনেমার কাজ। যেটা পরিচালনা করছেন রোশান অ্যান্ড্রুস। এতে পূজার সঙ্গে আছেন শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat