ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ৪৫২৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপি নেতাদের সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই না, এতে কোন সুফল আসে না বরং রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মহাসম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাকে দন্ড দিয়েছে। প্রধানমন্ত্রীর উদারতায় তাকে বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, যারা নাশকতা কর্মকান্ডে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপি সন্ত্রাসের পক্ষে অবস্থান নিয়েছে বলে বলতে পারছে পুলিশী রাষ্ট্রের কথা।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat