ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ৪৩৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের নতুন সিনেমা ‘ক্রু’। নারীপ্রধান গল্পের এই সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে দেশের সবচেয়ে বড় ও সফল চেইন স্টার সিনেপ্লেক্স। সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা- টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন। 
সংবাদমাধ্যম অনুযায়ী, আগামী ২৯ মার্চ বিশ্বের নানা দেশের সঙ্গে একই সময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। চলবে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়। এমনটাই জানান প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা ও গণমাধ্যম মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।
সরকারি নীতির বাইরে কিছু করবেন না জানিয়ে তিনি বলেন, দুই ঈদে বা উৎসবে বিদেশি ছবি দেশে মুক্তি দেওয়া যাবে না। তাই ঈদের দিন থেকে আর চালাবো না। চাঁদ উঠলেই সিনেমাটির প্রদর্শনী ক্লোজ করবো। তাছাড়া এবার দেশেই যে পরিমাণের বড় ও ভালো সিনেমা মুক্তি পাচ্ছে, সেগুলোর পর্যাপ্ত শো দিতেই আমাদের হিমশিম খেতে হবে বলে মনে হচ্ছে।
এই কর্মকর্তা জানান, হলিউডের সিনেমার পাশাপাশি এখন থেকে স্টার সিনেপ্লেক্স বলিউডসহ বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমাও নিয়মিত আমদানি করতে চান। যার শুরুটা করলেন বলিউডের ‘ক্রু’ দিয়ে।
রাজেশ কৃষ্ণন পরিচালিত এই সিনেমায় বিমানবালার ভূমিকায় অভিনয় করেছেন টাবু, কারিনা ও কৃতি। মূলত এয়ারলাইন ইন্ডাস্ট্রির পটভূমিতে নির্মিত চলচ্চিত্র এটি। যেখানে বিমানবালার জীবন, ক্যারিয়ার, আকাঙ্ক্ষাসহ নানান জটিলতার গল্প উঠে আসবে। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন টাবু ও কারিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat