ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩২৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। শুক্রবার (১৫ মার্চ) তার সোশ্যাল মিডিয়ায় মক্কা শরিফে তোলা একটি ছবি প্রকাশ করেছেন।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেরদৌস মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
ফেরদৌস অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত ‘পৃথিবী আমারে চায় না’ সিনেমার মধ্য দিয়ে।
এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে।
এছাড়া ফেরদৌস অভিনীত অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘এক কাপ চা’, ‘পৃথিবী আমারে চায় না’, ‘প্রেমের জ্বালা’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘প্রাণের মানুষ’, ‘নন্দিত নরকে’, ‘চন্দ্রকথা’, ‘আমার আছে জল’, ‘খায়রুন সুন্দরী’, ‘দুই নয়নের আলো’, ‘ফুলের মত বউ’ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat